মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:০২

ডেঙ্গুতে চারজনের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে ফরিদপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৪৪ জনে।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার আসমত আলীর স্ত্রী খাদিজা বেগম (৬০), মধুখালী উপজেলার বাঘবাড়ি গ্রামের কালিপদ পালের ছেলে কৃষ্ণপদ পাল (৪০), সদরপুর উপজেলার জাকেরের ডাঙ্গী গ্রামের আ. খালেক মোল্লার ছেলে তাজল মোল্লা (৫৫) এবং গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রাইতকান্দি গ্রামের হারুন মোল্লার ছেলে সজিব মোল্লা (২৮)।
শনিবার সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক।
ডা. এনামুল হক জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছেন ১০৪ জন রোগী। বর্তমানে হাসপাতালটিতে ৩৬১ জন রোগী চিকিৎসাধীন।