শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:০৮

শ্রমিকদের গণবিক্ষোভ ও সমাবেশ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শ্রমিকদের গণবিক্ষোভ ও সমাবেশ। দৈনিক ৫০০ টাকা মজুরি, চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন এবং বকেয়া মজুরি পরিশোধের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গণবিক্ষোভ ও সমাবেশ করেছেন চা শ্রমিকরা।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার টিপড়াছড়া চা বাগানের শ্রমিকরা দুই ঘণ্টা কাজ বন্ধ রেখে বাগানের নাটমন্দিরে এ কর্মসূচি পালন করেন। বাংলাদেশের সাধারণ চা শ্রমিক ও ছাত্র-যুবকের আয়োজনে এবং বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সংস্কার কমিটির সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সংস্কার কমিটির আহ্বায়ক বিশু প্রসাদ গোয়ালা, যুগ্ম আহ্বায়ক আকাশ দোষাদ, চা শ্রমিক নেত্রী বৃন্দা রানী তাঁতী, ঝিনুক ব্যানার্জী, রিপন তন্তবায়, রঞ্জু তাঁতী, নিরঞ্জন দাশ, জয় কুমার পাল এবং কেজুরিছড়া চা বাগানের সভাপতি মহেশ্বর দাশ।
এ সময় স্থানীয় চা শ্রমিক, ছাত্র ও যুব প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।