বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৪২

মৌজার মাঠ জরিপ নিয়ে মতবিনিময় সভা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মৌজার মাঠ জরিপ নিয়ে মতবিনিময় সভা। ঠাকুরগাঁও সদর উপজেলার গোবিন্দনগর (১১০) ও নিশ্চিন্তপুর (১১১) মৌজার মাঠ জরিপ কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক জনাব, মোহাম্মদ রফিকুল হক। এ সময় উপস্থিত ছিলেন জোনাল সেটেলমেন্ট অফিসার মো. শাহাজাহান আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।