শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৫৬

আধুনিক সাংবাদিকতা ও এআই নিয়ে প্রশিক্ষণ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আধুনিক সাংবাদিকতা ও এআই নিয়ে প্রশিক্ষণ। আধুনিক সাংবাদিকতার চর্চা ও সংবাদমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব নিয়ে চাঁদপুরে শুরু হয়েছে দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।
চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে এ প্রশিক্ষণে অংশ নিয়েছেন বিভিন্ন পর্যায়ের শতাধিক সাংবাদিক। আজ চাঁদপুর শুক্রবার (৬ নভেম্বর) দুপুর আড়াইটায় প্রেস ক্লাব মিলনায়তনে প্রশিক্ষণটি শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) জনাব, আহমেদ জিয়াউর রহমান।
সাধারণ সম্পাদক এমএ লতিফের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব, এসএমএন জামিউল হিকমা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।