ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পচা ইলিশ মাছ বিক্রির জন্য সংরক্ষণ করায় চাঁদপুর শহরের বড় স্টেশন মাছ বাজারে এক মাছ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ শনিবার (৩১ অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব, আব্দুল্লাহ আল ইমরান অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে জব্দ করা পচা ইলিশ মাছ ধ্বংস করা হয় এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ব্যবসায়ী ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন।