বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৪৮

মাদক কারবারি গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাদকবিরোধী পৃথক চারটি অভিযানে ঢাকা রাজধানীতে তিন হাজার ১০ পিস ইয়াবা ও ১২০ গ্রাম গাঁজাসহ ছয়জনকে গ্রেফতার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ডিএনসির ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক জনাব, মো. আনোয়ার হোসেন এ তথ্য জানান।
ডিএনসি জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় চারটি নিয়মিত মামলা করা হয়েছে।
তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।