রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:১৫

বিআরটিএ’র সড়ক নিরাপত্তা প্রচারাভিযান।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিআরটিএ’র সড়ক নিরাপত্তা প্রচারাভিযান। ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা রাজধানীর যাত্রাবাড়ীতে সচেতনতামূলক রোড শো করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
আজ শনিবার বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলের (ইকুরিয়া কার্যালয়) উদ্যোগে ঢাকা যাত্রাবাড়ী চৌরাস্তা ও থানার সামনে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক হ্যান্ডবিল ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় প্ল্যাকার্ড প্রদর্শনের পাশাপাশি গণপরিবহন, প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।