বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:০২

পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে ৪৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার চট্টগ্রাম রেঞ্জ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৯৭ জন, পূর্ববর্তী মামলায় ৬৬ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ১৬ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৪ জন, ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ২৮ জন, গ্রেফতারি পরোয়ানামূলে ৯০ জন এবং সাজা পরোয়ানামূলে ১৮ জন রয়েছেন।
এ ছাড়া মাদকবিরোধী অভিযানে মাদক মামলায় ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
তাদের মধ্যে এক জন মাদক বহনকারী ও ৩৭ জন মাদকসেবী রয়েছেন। নিয়মিত ও অন্যান্য মামলায় ৪০ জন মাদক ব্যবসায়ীসহ অভিযানে মোট ৭৮ জনকে গ্রেফতার করা হয়।