রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:১৫

সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযান।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযান। ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ঢাকা নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জনাব, মো. রায়হান কবির সদর উপজেলায় র‍্যালির মাধ্যমে এই কর্মসূচিতে অংশ নেন।
এ সময় তিনি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পরবর্তীতে শিয়াচর এলাকায় ওয়াপদা খালে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ১০০টি বৃক্ষরোপণ করেন।
এ কর্মসূচিতে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব, এস এম ফয়েজ উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।