সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:০২

হারানো ফোন উদ্ধার করল পুলিশ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছেন ফেনী জেলা পুলিশ, আর এ মোবাইল ফোন উদ্ধারের ঘটনা ফেনীতে। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় ফেনী জেলা পুলিশের সাইবার সেল ইউনিট এসব ফোন উদ্ধার করেন। দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন মালিকরা।
রোববার (১১ অক্টোবর) ফেনী পুলিশ সুপারের কার্যালয়ে উদ্ধার করা মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার জনাব, প্রত্যুষ কুমার মজুমদার।
মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব, মু. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।