ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শিক্ষার্থী-অভিভাবকদের মানববন্ধন। মাদারীপুরে নিজস্ব জমি, স্থায়ী ক্যাম্পাস ও বহুতল ভবনের দাবিতে বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন করেছেন। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের গেটের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
‘নিজস্ব জমি চাই, বহুতল ভবন চাই’সহ বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধনে অংশ নেন। এ সময় বিদ্যালয়ের নামে নিজস্ব জমি ও বহুতল ভবন নির্মাণের দাবি জানান তারা।
মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।