ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সম্ভাব্য শ্রমিক আন্দোলন ঠেকাতে ঢাকা গাজীপুরের বিভিন্ন এলাকায় আজ ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত ওই জেলার ৫০টি কারখানা স্থায়ীভাবে বন্ধ রয়েছে বলে জানিয়েছেন শিল্প পুলিশ। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে এসব তথ্য জানা যায়।
সরেজমিনে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন এলাকায় অনেক শিল্পপ্রতিষ্ঠান বন্ধ থাকায় মানুষের যাতায়াত কমে গেছে।
ফলে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান তেমনভাবে খোলেনি।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার জনাব, মো. আমজাদ হোসেন গণমাধ্যমকে জানান, ভোগড়া, সালনা ও বাংলাবাজার এলাকার ৮-১০টি পোশাক কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
ছুটির পর শ্রমিকেরা রাস্তায় জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ, বিজিবি ও যৌথ বাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন।