বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৩৯

বীজ-সার বিনামূল্যে বিতরণ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কৃষকদের বিনামূল্যে কুড়িগ্রামের চিলমারীতে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। গতকাল মঙ্গলবার কুড়িগ্রামের চিলমারী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। কুড়িগ্রামের চিলমারী উপজেলা কৃষি বিভাগের আয়োজনে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার জনাব, মাহামুদুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা বিএনপির আহবায়ক আব্দূল বারি সরকার, কৃষি অফিসার কনক চন্দ্র রায়, কৃষি সম্প্রসারণ অফিসার বরকত উল্যাহ ও স্থানীয় এমপির প্রতিনিধি সদস্য মিজানুর রহমানসহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।