শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৩৬

শতবর্ষপূর্তি ও পুনর্মিলনী উদযাপন বরিশালে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শতবর্ষপূর্তি ও পুনর্মিলনী উদযাপন বরিশালে। জমকালো আয়োজনে বরিশাল নগরীতে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও পুনর্মিলনী উদযাপন।
গৌরব, ঐতিহ্য ও সাফল্যের শতবর্ষ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও পুনর্মিলনী উৎসব।
দীর্ঘ একশ বছরের শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যের স্মৃতিকে ধারণ করে আয়োজিত এ উৎসবে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন। পুরোনো দিনের স্মৃতিচারণ, আনন্দ-উচ্ছ্বাস এবং পারস্পরিক সৌহার্দ্যে মুখরিত হয়ে ওঠে উৎসব প্রাঙ্গণ।
শতবর্ষের গৌরবময় পথচলা উদযাপনের মধ্য দিয়ে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয় এক আবেগঘন সেতুবন্ধন।
এ আয়োজন শুধু একটি প্রতিষ্ঠানের শতবর্ষ উদযাপন নয়, বরং বরিশালের শিক্ষা ও ঐতিহ্যের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।