ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে জেলার বিভিন্ন স্থান থেকে ৩৭ জন কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করেছেন পুলিশ। এ সময় ২০০ গ্রাম গাঁজা ও ৩৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আজ বুধবার সকালে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গতকাল মঙ্গলবার জেলার বিভিন্ন থানা পুলিশ এসব অভিযান পরিচালনা করেন।
পুলিশ সুপার (এসপি) জনাব, মো. মিজানুর রহমানের নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ অভিযান পরিচালনা করা হয়।