বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:২৫

পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি পুকুর থেকে বিপুল (৩০) নামের এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছেন পুলিশ, আর এ ঘটনা বগুড়ায়। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের বাঘোপাড়া মণ্ডলপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বিপুল ওই গ্রামের জাহিদুর রহমানের ছেলে। তিনি পেশায় পরিবহনের সহকারী (হেলপার) ছিলেন।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মো. ইব্রাহীম আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।
জানা গেছে, বুধবার সন্ধ্যায় পুকুরে এক যুবকের মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।