বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:২৬

পাঁচ দিনব্যাপী কাব ক্যাম্পুরী উদ্বোধন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী নারায়ণগঞ্জ সদর উপজেলায় কাব ক্যাম্পুরী। বুধবার (৪ নভেম্বর) নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে নারায়ণগঞ্জ ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় ও সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ক্যাম্পুরীর কার্যক্রম শুরু হয়েছে।
এ ক্যাম্পুরীতে উপজেলার ৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫০০ জন কাব সদস্য এবং ১০০ জন শিক্ষক ও প্রশিক্ষক অংশগ্রহণ করছেন।
৫ম কাব ক্যাম্পুরীর উদ্বোধনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব, এস এম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক জনাব, আলী নূর খান।
এ সময় সদর উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগের কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, স্কাউট লিডার ও প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন।