সোমবার, ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:২৮

উন্মোচিত হলো জার্সি ও মেডেল।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : উন্মোচিত হলো জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২’-এর জার্সি ও মেডেল। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলন কক্ষে বিভিন্ন রানার্স কমিউনিটি, পেসার, সংবাদকর্মী, স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধি ও অন্য অতিথিদের উপস্থিতিতে এই জার্সি ও মেডেল উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জনাব, সুলতানুল আফরীন জুনাইদ।