ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে, আর এ ঘটনা ঢাকা গাজীপুরের নাওজোড় এলাকায়।
আজ শুক্রবার (৩০ অক্টোবর) সকালে সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সাকিবের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়।
গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর রাজিব হোসেন জানান, ভবনটির অধিকাংশই নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ভবনের নিচতলায় সেপটিক ট্যাংকের ওপর দুটি ঘর নির্মাণ করে পোশাক শ্রমিকদের কাছে ভাড়া দেওয়া হয়েছিল। একটি কক্ষে সাকিবসহ কয়েকজন পোশাকশ্রমিক ভাড়া থাকতেন।
রাজিব হোসেন আরো জানান, আজ শুক্রবার সকালে হঠাৎ সেপটিক ট্যাংকটি বিস্ফোরতি হয়। এতে সাকিব ঘটনাস্থলেই মারা যান। বিস্ফোরণে ঘরের দরজা, জানালা ক্ষতিগ্রস্ত হয়। নিহতের মরদেহ বাসন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।