সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:২০

গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সুশীল সরকার (৬৮) নামে মানিকগঞ্জের সিংগাইরে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের দক্ষিণ জামশা চাকুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুশীল সরকার ওই গ্রামের মৃত সুধন্য সরকারের ছেলে।
প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে তিনি এই পথ বেছে নেন। স্থানীয়রা জানান, আত্মহত্যার আগে সুশীলের সঙ্গে তাঁর স্ত্রীর বাগ্‌বিতণ্ডা হয়েছিল। খবর পেয়ে সিংগাইর থানার এসআই দিলীপ কুমার ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি জনাব, মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।