ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অগ্নিনিরাপত্তা মহড়া। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অগ্নিনিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ ও মহড়া পরিচালনা করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
মহড়ায় অগ্নিদুর্ঘটনার প্রাথমিক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণ, অগ্নিনির্বাপণ যন্ত্রের ব্যবহার এবং ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার জনাব, মো. নুরুল আমিন বিপ্লব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জনাব, সুলতানুল আফরীন জুনাইদ, এসইউপি এবং হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার জনাব, মো. আবু সাঈদ।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট ভবনের মিলনায়তনে তাত্ত্বিক প্রশিক্ষণ ক্লাসের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন, বিএফএম (বার)।