ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংষর্ঘে কুড়িগ্রামের চিলমারীতে নিরাশা দাশ নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। কুড়িগ্রামের চিলমারী উপজেলার চিলমারী-হরিপুর আঞ্চলিক মহাসড়কের ৮১ মিটার সেতু সংলগ্ন তেলিয়াপাড়া চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নিরাশা দাশ (৪৫) উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মন্ডল হাট উত্তর মাঝিপাড়া আঠারো পাইকা গ্রামের বাসিন্দা।
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, নয়ন কুমার বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ আসলে দুর্ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।