শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:০৪

জেলে আটক নিষেধাজ্ঞা অমান্যে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জেলে আটক নিষেধাজ্ঞা অমান্যে। লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ শিকার করায় ৩৪ জন জেলেকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে প্রায় ২ মণ ইলিশ ও ১ লাখ ২০ হাজার মিটার জাল জব্দ করা হয়। আটক জেলেদেরকে ৪টি মামলায় ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১০টার দিকে লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব, সঞ্জয় ঘোষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক জেলেদের অর্থদণ্ড প্রদান করেন।