ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ইলিশ শিকার এবং জেলেদের কারাদণ্ড। প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পটুয়াখালীর তেঁতুলিয়া নদীতে মাছ শিকারের দায়ে আট জেলেকে এক মাস করে কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১০ অক্টোবর) রাতে দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, মাহমুদ হাসান মৃধার নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন। এর আগে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও নৌপুলিশের যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন, পটুয়াখালীর গলাচিপা উপজেলার ছোট শিবা গ্রামের লিটন জোমাদ্দার (৪০), দিলীপ রানা (৪৫), নিরব (২৮), রাব্বি হাওলাদার (২২), রাসেল (২৭) ও বাবুল হোসেন (৩৮)।
অন্য দুইজন হলেন, ভোলার চরফ্যাশন উপজেলার লালপাতা গ্রামের রাজ্জাক কাজী (৫০) ও জসিম হাওলাদার (৪৫)।