ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বজ্রপাতে বুরহান (২৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে, আর এ ঘটনা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাজার চারতলা সংলগ্ন জোনাকি বিলে মাছ ধরতে গেলে বজ্রপাতের শিকার হন তিনি।
নিহত বুরহান উপজেলার আড়াইসীধা পশ্চিমপাড়া গ্রামের আরিজ মিয়ার ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা ইন্সপেক্টর (তদন্ত) মো. আনিসুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট অফিসারকে ঘটনাস্থলে গিয়ে খোঁজ নিতে বলা হয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।