বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:১৪

এক নারীর মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক নারীর মরদেহ উদ্ধার। ঢাকা রাজধানীর বাড্ডায় বাসা থেকে কামরুলনাহার (৩২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। ঢাকা মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকার ৮ নম্বর সড়কের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ওই বাসার দ্বিতীয় তলার ভাড়াটিয়া ছিলেন কামরুলনাহার। পারিবারিক কলহের জেরে তিনি নিজের কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন বলে প্রাথমিকভাবে জানা গেছে, ও পরে স্বজনেরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
পুলিশ মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।