রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৫৯

বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মা-মেয়ের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বাড়ির সামনে মিলি বেগম (৪৫) দোকান খুলতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। মাকে বাঁচাতে গিয়ে মেয়ে লিমা খাতুনও (১৬) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ওসি জনাব, মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।