মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:২১

স্বর্ণালংকার নেওয়ার সময় গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ধর্মীয় কথাবার্তা বলে নানা ধরনের প্রলোভন দেখিয়ে বগুড়ার আদমদীঘিতে নগদ ১ লাখ ২৮ হাজার টাকা হাতিয়ে নেওয়ার পর স্বর্ণালংকার নেওয়ার সময় মজনু মিয়া নামে ‘জিনের বাদশাহ’ পরিচয়দানকারী এক প্রতারককে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল রোববার তার বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার মজনু মিয়া (৩৫) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর পশ্চিম পাড়ার মোজাম্মেল হকের ছেলে। আর ভুক্তভোগী আজাহার আলী মোল্লা বগুড়ার আদমদীঘির ছাতিয়ান গ্রামের বাগিচাপাড়ার বাসিন্দা।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, জামিরুল ইসলাম বলেন, ধর্মীয় অনুভূতি ও বিশ্বাসকে কাজে লাগিয়ে প্রতারণার মাধ্যমে টাকা নেওয়া ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় মজনু মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।