রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:১৮

ফাঁস দেয়া মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : হাত বাঁধা ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেচানো ফাঁস দেয়া অবস্থায় তুহিন মুন্সি (২২) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ, আর এ ঘটনা বরগুনার আমতলীতে। গতকাল শনিবার বিকেলে বরগুনার আমতলী লোদা গ্রামের তার নিজ ঘর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। বাবা অলী উল্লাহ মুন্সির অভিযোগ কেউ তাকে হত্যা করে হাত বেধে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখেছে।
জানাগেছে, আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের লোদা গ্রামের অলী উল্লাহ মুন্সির ছেলে তুহিন মুন্সি (২২) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। গত বৃহস্পতিবার রাত ১০ টার পর থেকে তিনি নিখোঁজ হন। মাদকাসক্ত হওয়ায় কেউ তার খোঁজ নেয়নি। দুই দিন ছেলের দেখা না হওয়ায় বাবা অলী উল্লাহ মুন্সি শনিবার দুপুরে তার (তুহিন) ঘরের দরজায় ধাক্কা দেয়। ঘরে সারাশব্দ না পেয়ে বেড়ার ফাঁক দিয়ে গলায় ফাঁস দেয়া আড়ার সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে তিনি পুলিশে খবর দেয়। ওইদিন বিকেলে পুলিশ গিয়ে তার ফুলে ওঠা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
আমতলী থানার ওসি জনাব, মো. ইয়াকুব হোসাইন বলেন, হাত বাঁধা গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।