ডেইলি ক্রাইম বার্তা : স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বরিশাল গৌরনদীতে বৃক্ষরোপণ। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
‘মানুষ মানুষের জন্য’ স্লোগানে হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগ ও সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) গৌরনদী উপজেলার বার্থী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বার্থী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার পান্ডে।
এ সময় কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক জহির উদ্দিন দোলন, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান, পৌরনীতি বিভাগের সহকারী অধ্যাপক শাহ মোহাম্মদ হানিফ, কৃষিবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মন্টু লাল মাঝি, সমাজবিজ্ঞান বিভাগ সমাজকর্ম বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস ও ইসলামী ইতিহাস বিভাগের প্রভাষক রওশন জাহান মালা উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ এস এম জুলফিকার, সিনিয়র সাংবাদিক মো. মোস্তফা হাওলাদার, হিউমান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক আবদুছ ছালেক মামুন ও প্রচার সম্পাদক পলাশ তালুকদার। সংগঠনের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা কমিটির আহ্বায়ক মো. তাসিন ইসলাম, যুগ্ম আহ্বায়ক তিতু বালা, সদস্যসচিব মোমিনুল ইসলাম, যুগ্ম সদস্যসচিব সেজা আলম, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া ইসলাম অধরা এবং নির্বাহী সদস্য তাসফিয়া আলম অহনা ও ইসরাত জাহানসহ সংগঠনের অন্যান্য সদস্যও কর্মসূচিতে অংশ নেন।সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও হংকংপ্রবাসী সমাজসেবক লায়ন দিদার সরদারের সার্বিক ব্যবস্থাপনায় এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়িত হয়।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”