রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৫১

ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক নারীর কাছ থেকে স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), আর এ ঘটনা ঘটেছে চাঁদপুর রেলওয়ে বড় স্টেশনে। একই সঙ্গে ১৮ ভরি স্বর্ণালংকার, নগদ ৪৮ হাজার টাকা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।
আজ রবিবার (৮ নভেম্বর) দুপুরে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার জনাব, নাদিয়া নূর।
পুলিশ জানায়, গত ৫ নভেম্বর ভোরে চাঁদপুর বড় রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব, নাদিয়া নূর বলেন, এ ঘটনায় জড়িত তিন আসামিকেই গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।