ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : উচ্ছেদ করা হয়েছে অবৈধ স্থাপনা। চট্টগ্রাম নগরের অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকা নিউ মার্কেট মোড়। প্রতিনিয়ত এখানে যাতায়াত করেন অসংখ্য মানুষ। নগরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই মোড়ের ফুটপাত দীর্ঘদিন ধরে হকারদের দখলে ছিল। ৩৬ ফুট প্রস্থের সড়কের অর্ধেকের বেশি অংশজুড়ে বসত হকারদের দোকান।
ফলে ফুটপাত দিয়ে চলাচলের সুযোগ না থাকায় পথচারীদের ঝুঁকি নিয়ে মূল সড়কে হাঁটতে হতো। এতে যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটত।
অবশেষে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) সাঁড়াশি অভিযান চালিয়ে নিউ মার্কেট মোড় ও আশপাশের ফুটপাত হকারমুক্ত করেছেন এবং উচ্ছেদ করা হয়েছে অবৈধ স্থাপনা।