রবিবার, ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৫১

অপহরণ ও ধর্ষণের দায়ে যাবজ্জীবন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত, আর এ ঘটনা জামালপুরে। একই সঙ্গে তাকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ রবিবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১ এর বিচারক জনাব, মোহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, শেরপুর জেলার শ্রীবর্দ্দী উপজেলার সাতনি মুথুরাদি এলাকার সাইদুর রহমানের ছেলে মাহমুদুল হাসান সাকিল।