ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অবৈধ স্থাপনার বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান। বরিশাল নগরীর আমানতগঞ্জ এলাকায় জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ স্থাপনার বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেছেন বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)।
গতকাল রবিবার (২৫ অক্টোবর) বিসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব, মো. রায়হান উজ জামানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টিকারী অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। এ সময় আইন লঙ্ঘনের দায়ে একজন ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়।
নগরীর জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং সুশৃঙ্খল নগর পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এ ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে।