মঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:১৯

সড়কে ডাকাতি ও লুটপাট।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গতকাল দুই দফায় ডাকাতির ঘটনা ঘটেছে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পাহাড়ি জনপদের ‘ঈদগাঁও-ঈদগড়-বাইশারী’ সড়কের হিমছড়ি ঢালায়। বনদস্যুরা ১৫-১৬টি সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, মুঠোফোন ও মূল্যবান জিনিসপত্র লুট করে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, এটিএম শিফাতুল মাজদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কয়েকজন দুষ্কৃতিকারী সড়কে ব্যারিকেড দিয়ে কিছু যানবাহনে লুটপাট চালিয়ে জঙ্গলে আত্মগোপন করেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযানে নেমেছে। তবে রাত সাড়ে ১০টা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। ওসি বলেন, আমরা এখনো অভিযান অব্যাহত রেখেছি।