ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাসুম মোল্লা নামে ঢাকা নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ফ্রান্স প্রবাসীর কাছ থেকে ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আধুরিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার মাসুম মোল্লা উপজেলার করাটিয়া এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে।
ছিনতাইকারীরা একটি সাদা প্রাইভেট কারে এসে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এ সময় মাসুম মোল্লাকে মোটরসাইকেলসহ সড়কে ফেলে দেওয়া হলে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।
এ ঘটনায় মাসুম মোল্লা বলেন, তিনি জমি রেজিস্ট্রি করার জন্য ব্যাংক থেকে ওই টাকা উত্তোলন করেছিলেন। এ ঘটনায় তিনি রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ছিনতাইকারীদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চালানোর আশ্বাস দিয়েছেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, সালাহউদ্দিন জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।