বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫৪

দুর্বৃত্তদের গুলিতে নিহতের ঘটনা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুর্বৃত্তদের গুলিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাহেব আলী (৫০) ওরফে ডাকাত সাহেব নামের এক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের আটি গ্রামের ওয়াবদা কলোনির বউবাজার এলাকায় তাকে গুলি করা হয়।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যার পর তার মৃত্যু হয়। পুলিশ বলেছেন, সাহেব আলীর বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ অনেক মামলা রয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোহাম্মদ এমদাদুল হক বলেন, সাহেব আলীর বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ এক ডজনের বেশি মামলা রয়েছে। কারা তাকে গুলি করেছে, তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।