ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ফেরার পথে খুলনায় জেলা পুলিশের বিশেষ অভিযান শেষে ছিনতাইকারীদের হামলায় পুলিশ পরিদর্শক মো. শাহ আলম (৪৩) আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে নগরীর খুলনা গ্লাক্সো মোড়ে মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের কাছে এ ঘটনা ঘটে। আহত মো. শাহ আলম খুলনা জেলা পুলিশে কর্মরত।
আহত অবস্থায় পুলিশ পরিদর্শক মো. শাহ আলমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছেন পুলিশ।