বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৩৩

ক্ষতিগ্রস্ত পরিবার পেল কয়েক লাখ টাকার চেক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সড়ক দুর্ঘটনায় মেহেরপুরে নিহত ও আহত ৩৫টি পরিবারের মধ্যে ১ কোটি ১০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে এ চেক বিতরণ করা হয়।
বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক জনাবা, শিল্পী রানী রায়। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮টি পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে মোট ৯০ লাখ টাকা এবং গুরুতর আহত ও আহত ১৭টি পরিবারের মধ্যে মোট ২০ লাখ টাকা বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক জনাবা, শিল্পী রানী রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. আবু সাঈদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব, তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদ, বিআরটিএর সরকারি পরিচালক (ইঞ্জিনিয়ার) লিটন বিশ্বাস, টিআই আব্দুল হান্নান, বিআরটিএর মোটরযান পরিদর্শক সাইদুর রহমান, জেলা বাস মালিক সমিতির সহসভাপতি আবুল হাসেম ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।