শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৩৮

কয়েক হাজার কোটি টাকার অনুমোদন একনেকে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কয়েক হাজার কোটি টাকার অনুমোদন একনেকে। স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন দিয়েছেন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
বাংলাদেশ সচিবালয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের একনেকের অষ্টম সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন জনাব, তারেক রহমান।
সভা শেষে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জনাব, মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।