শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৫২

ধর্ষণ মামলার আসামি গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিয়ের প্রলোভনে রংপুরের পীরগঞ্জে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি মো. রুমন প্রধানকে (২৮) গ্রেফতার করেছেন র‌্যাব-১৩। রংপুর পীরগঞ্জ উপজেলার বড়দরগা ইউনিয়নের ভগবানপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রুমন প্রধান পীরগঞ্জ থানার মিঠিপুর গ্রামের মো. লাল মিয়ার ছেলে এবং তিনি পেশায় ভ্যানচালক।
র‌্যাব-১৩-এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি রুমন প্রধানকে গ্রেফতার করেন এবং পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।