শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:০৬

ডেকে নিয়ে হত্যা এবং গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক ভরি স্বর্ণালংকার আত্মসাতের বিরোধের জেরে ঢাকার মুন্সীগঞ্জে মো. আলমগীর (৩৯) নামে এক ব্যক্তিকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ভাই ও ভাবিসহ চারজনকে গ্রেফতার করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গ্রেফতার ব্যক্তিদের দেখানো মতে হত্যায় ব্যবহৃত একটি ইট ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া গ্রেফতার দুইজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, মো. সাদ্দাম হোসেন (৩৩), মো. শফিকুল ইসলাম (৩৩), মো. জাহাঙ্গীর হোসেন (৩৫) ও রিনা বেগম (২৪)।
পিবিআই জানায়, গ্রেফতার ব্যক্তিদের দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ইট ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার সাদ্দাম হোসেন ও শফিকুল ইসলাম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এ ঘটনায় আর কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে।