শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:২১

কঠোর হচ্ছে রেলওয়ে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কঠোর হচ্ছে রেলওয়ে। ট্রেনে বিনা টিকিটের যাত্রী চলাচল বন্ধ এবং রেলের রাজস্ব আয় বাড়াতে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে ট্রেনের সময়নিষ্ঠ চলাচল নিশ্চিত করা, যাত্রীদের নিরাপত্তা জোরদার, স্টেশন ও কোচের পরিচ্ছন্নতা এবং দুর্ঘটনা প্রতিরোধে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলওয়ের সম্পদ ও জমির যথাযথ ব্যবহার নিশ্চিত করে আয় বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক জনাব, আফজাল হোসেনের সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত পরিচালনসংক্রান্ত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের নির্দিষ্ট দায়িত্ব দিয়ে সিদ্ধান্তগুলো বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।