ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান এবং দালালদের কারাদণ্ড। হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে দালাল ছাড়া হয় না কোন চিকিৎসা। আবার যদি ডক্টর প্রেসক্রিপশন দেন সেই প্রেসক্রিপশনে পরীক্ষা নিরীক্ষা থাকলে দালালদের খপ্পরে পরে যেতে হয় বাহিরের হাসপাতাল অথবা ডায়াগনস্টিক সেন্টারে। আর এতে করে সব হারিয়ে নিশ্বঃ হতে হয় গ্রামগঞ্জ থেকে আসা সাধারণ রোগী ও তাদের স্বজনদের, এমন অভিযোগ দীর্ঘদিনের।
এরই প্রেক্ষিতে বিষয়টি গুরুত্ব দিয়ে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এসআরবি-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
এর পরে হাসপাতাল এলাকায় চালানো হয় ঝটিকা অভিযান। অভিযানে আটক করা হয় ৫ চিহ্নিত দালালকে। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও প্রত্যেককে ১শ টাকা করে জরিমানা আদায় করা হয়।
দন্ডপ্রাপ্তরা হল, সাকিব মিয়া তালুকদার, কামাল শাহ, জনাব আলী, আরফান মিয়া ও টেনু মিয়া।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, রিয়াজ মাহমুদ বলেন, ভ্রাম্যমান আদালত ও এসআরবির সদস্যরা হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে ৫ দালালকে আটক করা হয়। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা প্রত্যেকেই দালালি সঙ্গে যুক্ত বলে নিজেদের দোষ স্বীকার করে। তিনি আরও বলেন, তাদের প্রত্যেককে ৭দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।