সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৩৭

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধের ঘটনা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ এক পরিবারের দুইজন এবং আরেক ভাড়াটিয়াসহ তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন, আর এ ঘটনা ঘটেছে ঢাকা গাজীপুরের টঙ্গীতে। গতকাল রাত সাড়ে ৮টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন ৫২ নম্বর ওয়ার্ডের দাঁড়াইল পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
​দগ্ধরা হলেন, খুলনার কয়রা থানার আশফাক গাজীর ছেলে মো. তরিকুল ইসলাম (২৬), ঝালকাঠি জেলার গলাচিপা থানার চরবিশ্বাস এলাকার সুলতান মৃধার মেয়ে মনিরা আক্তার (৩০) এবং নরসিংদীর পাঁচদোনা এলাকার সুমন ও মনিরা আক্তার দম্পতির ছেলে আরাফাত (৬)। তারা দাঁড়াইল পশ্চিম পাড়ার জুতার ফ্যাক্টরি সংলগ্ন একটি টিনশেড বাড়িতে ভাড়া থাকতেন।
এ ব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম জানান, আগুনে তিনজন দগ্ধ হয়েছে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আহতদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।