মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:১৭

ইয়াবাসহ একজন গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ইয়াবাসহ একজন গ্রেফতার। গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর বেগমগঞ্জে ছয়টি মাদক মামলার আসামি মো. পারভেজ হোসেন বিপ্লবকে (৩২) ইয়াবাসহ গ্রেফতার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার বসতঘর থেকে ৪০টি ইয়াবা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গতকাল সোমবার রাত ৯টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর গ্রামের করিম বক্স বেপারী বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার পারভেজ হোসেন বিপ্লব নরোত্তমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবু ছায়েদের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর উপপরিচালক জনাব, সুব্রত সরকার শুভ বলেন, গ্রেফতার পারভেজের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আজ মঙ্গলবার দুপুরে বিচারিক আদালতে পাঠানো হবে।