শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:০৩

নির্মাণসামগ্রী নেওয়ার চেষ্টা এবং একজন আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নির্মাণাধীন ভবনে চাঁদাবাজির চেষ্টার অভিযোগে কুমিল্লা নগরের ঠাকুরপাড়া এলাকায় মোমিন আহমেদ ভূঁইয়া ওরফে কানা মমিন (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। চাঁদা না পেয়ে ভবনের রড, সিমেন্টসহ নির্মাণসামগ্রী ট্রাকে তুলে নেওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ।
কুমিল্লা নগরের ঠাকুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় নির্মাণসামগ্রী পরিবহনের জন্য আনা একটি ট্রাকও জব্দ করা হয়।
এসআরবি-১১-এর সিপিসি-২-এর উপপরিচালক ও কোম্পানি অধিনায়ক মেজর জনাব, সাদমান ইবনে আলম এ তথ্য নিশ্চিত করেন।