শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:১০

ইয়াবাসহ নারী আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গৃহশিক্ষকতার আড়ালে মাদক ব্যবসার অভিযোগে শ্রাবন্তী আক্তার নামে এক নারীকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আর এ ঘটনা গাজীপুরের টঙ্গীতে। তার ভাড়া বাসা থেকে ১৫ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধারের দাবি করেছে সংস্থাটি।
গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার পূর্ব আরিচপুর মদিনাপাড়া এলাকায় তার ভাড়া বাসায় অভিযান চালানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুরের সহকারী পরিচালক শাহীন মাহমুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে শ্রাবন্তীকে আটক করা হয়।
গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন বলেন, শ্রাবন্তী গৃহশিক্ষকতার আড়ালে মাদক ব্যবসা করতেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে ১৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।