শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:১১

ভবনের নির্মাণকাজ শুরু, ফায়ার সার্ভিসের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভবনের নির্মাণকাজ শুরু, ফায়ার সার্ভিসের। ঢাকা মিরপুর ফায়ার স্টেশনের অভ্যন্তরে নির্মিতব্য ১২ তলা বিশিষ্ট বহুতল আবাসিক ভবন নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ২টি বহুতল আবাসিক ভবন নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় মিরপুরে প্রথম ভবনের নির্মাণকাজ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জনাব, মুহাম্মদ জাহেদ কামাল।