বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:০১

নতুন এসিল্যান্ড এর যোগদান বরিশালের গৌরনদীতে।

ডেইলি ক্রাইম বার্তা : নতুন এসিল্যান্ড এর যোগদান বরিশালের গৌরনদীতে। বরিশালের উত্তর জলপথ গৌরনদী উপজেলায় নব যোগদানকৃত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মস্থলে যোগদান করেছেন জনাব, মোঃ মোকশেদ উল্লাহ। তাঁর যোগদানে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।
সোমবার (৯ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার জনাব, মোঃ ইব্রাহিম নবাগত সহকারী কমিশনার (ভূমি) জনাব, মোঃ মোকশেদ উল্লাহকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন।
পরে নব যোগদানকৃত এসিল্যান্ডকে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা ফুলের শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব এবং পৌর বিএনপির সদস্যসচিব মোঃ শফিকুর রহমান শরিফ, বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সাইদুল আলম সেন্টু খান সহ অন্যান্যরা।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”